আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
শনিবার সকালে আগৈলঝাড়ায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম তাজুল।
এসআই দেলোয়ার হোসেন জানান, উপজেলার বেলুহার গ্রামের মাঈন উদ্দিন হাওলাদারের ছেলে ও সেরাল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তাজুল ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ওই পরিবারের বরাত দিয়ে তিনি জানান, ঘটনার দিন প্রাইভেট পড়তে যায় তাজুল। লেখাপড়া নিয়ে পরিবারের লোকজন তাকে গালাগাল করলে রাগে বসতঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
