এরশাদকে অভিনন্দন রসিক মেয়রের
রংপুর অফিস জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানিয়েছেন দলটির নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য, রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সভাপতি এবং রসিক মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করায় তিনি দলীয় চেয়ারম্যানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাতীয় মহিলা পার্টির রংপুর জেলার আহবায়ক নাহিদ ইয়াসমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক পত্রে মোস্তাফিজার রহমান মোস্তফাকে দলটির প্রেসিডিয়াম সদস্য হিসেবে মনোনীত করা হয়।
স্বরূপকাঠিতে দুস্থ অসহায়দের কম্বল বিতরণ
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে ৫শ দুস্থ অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে শনিবার। এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের উদ্যোগে স্থানীয় স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমি মাঠে কম্বল বিতরণ করা হয়। পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ শাহ আলম প্রধান অতিথি হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। ব্যাংকের ইন্দুরহাট শাখা ব্যবস্থাপক গোপাল চন্দ্র রায়ের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম ফুয়াদ, কলেজিয়েট একাডেমির প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক, আওয়ামী লীগ নেতা মোঃ সালাম রেজা প্রমুখ।
মিঠাপুকুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা মিঠাপুকুরে গরিব ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপ বাংলাদেশ। শুক্রবার বিকালে খোড়াগাছ রূপসী গ্রামে কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আলতাফ হোসেন, ঢাকাস্থ ইব্রাহীম কার্ডিয়াক মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (ভাসকুলার সার্জারি বিভাগ) ডা. সাকলায়েন রাসেল, এনআইসিভিডির ভাসকুলার সার্জারি রেজিস্টার ডা. মঈনুল ইসলাম প্রমুখ।
রাণীনগরে মুক্তিযোদ্ধাদের শীতবস্ত্র বিতরণ
রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে মুক্তিযোদ্ধাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রদানকৃত শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এই শীতবস্ত্র উপজেলার ২শ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাডভোকেট ইসমাইল হোসেনের নেতৃত্বে বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার সরদার আব্দুল ওয়াহেদ, সহকারী কমান্ডার আয়েজ উদ্দিন, সংসদের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামসহ সংসদের অন্য নেতৃবৃন্দ ও সকল মুক্তিযোদ্ধা।
চিতলমারীতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা চিতলমারীতে আনন্দঘন পরিবেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সকাল ৮টায় ছাত্রলীগ কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়। বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয় একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় পথসভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আনন্দ লাল দত্তের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাসসহ আওয়ামী লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দুই সহস্রাধিক নেতাকর্মী।
রংপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক
রংপুর অফিস রংপুর মহানগরীর ৩নং ইস্পাহানী ক্যাম্পে শনিবার আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। রংপুর মহানগরীর কোতোয়ালি থানার ওসি রেজাউল ইসলাম রেজার সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম ফুলু, কোতোয়ালি থানার এসআই এরশাদ, ৩নং ইস্পাহানী ক্যাম্প চেয়ারম্যান খুরশিদ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সিংড়ায় বিএনসিসির কার্যক্রম পরিদর্শন
সিংড়া (নাটোর) সংবাদদাতা সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজের বিএনসিসির কার্যক্রম পরিদর্শন করেছেন এ্যাডজুটেন্ট মেজর মো. আহসান হাবিব। শনিবার সকালে তিনি পরিদর্শন এবং প্লাটুনদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। এসময় তিনি সিনিয়র ও জুনিয়র প্লাটুনদের বাত্সারিক কার্যক্রম পরিদর্শন করেন। তার সঙ্গে ছিলেন সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, অধ্যাপক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
রায়পুরায় অতিদরিদ্র প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের ২৩ জন স্বাভাবিক চলাচলে অক্ষম অতিদরিদ্র প্রতিবন্ধীর মাঝে বিনামূল্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শুক্রবার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের মরহুম শাহাব উদ্দিন মোল্লার স্মরনে প্রবাসী সোহেল মোল্লার অর্থায়নে বিনামূল্যে এ হুইলচেয়ার বিতরণের আয়োজন করে স্থানীয় যুব-সম্প্রদায়। এতে সভাপতিত্ব করেন শিক্ষানুরাগী মো. মিজানুর রহমান মোক্তার। এ সময় বক্তব্য রাখেন শিক্ষানুরাগী নাসির উল্লাহ ভূইয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত মো. নজরুল ইসলাম প্রমুখ।
মনপুরায় স্বাস্থ্য বিভাগের পারফরমেন্স অ্যাওয়ার্ড বিতরণ
মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরা উপজেলা স্বাস্থ্যবিভাগের উদ্যোগে শুক্রবার হাসপাতাল চত্বরে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা থেকে বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ কর্মীদের মাঝে পারফরমেন্স অ্যাওয়ার্ড ২০১৮ পুরস্কার বিতরণ করা হয়। পারফরমেন্স অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মাহমুদুর রশিদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, মনপুরা সরকারী ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন। কাজের স্বীকৃতিস্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে নয়জনকে শ্রেষ্ঠ পারফরমেন্স অ্যাওয়ার্ড নির্বাচিত করা হয়। পরে শ্রেষ্ঠ পরফরমেন্স অ্যাওয়ার্ড অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
কামারখন্দে শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে রেলস্টেশন ও বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম। গত কয়েকদিনে সন্ধ্যার পর উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন তিনি। গত তিন দিনে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন গ্রামে গবীর, অসহায় ও ছিন্নমূলদের মাঝে ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। আরো কয়েকদিন এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
পলাশবাড়ীতে আওয়ামী
লীগের কর্মীসভা
পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শনিবার স্থানীয় মেরীরহাট স্কয়ার কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। হোসেনপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মজনুর রহমান ময়নুল মাস্টারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এমপি ডা. ইউনুস আলী সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান প্রমুখ।
সৈয়দপুরের শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ইউনিয়ন পরিষদ চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচিব আহসান হাবিব। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড মেম্বার ফজলুল হক, জাকির হোসেন জোতদার, মোতাহার হোসেন ও সেলিনা বেগম।
ইউনিয়নের ২৪০ জন হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়।
সৈয়দপুরে শিশুকে যৌননিপীড়ন
চার সন্তানের জনক আটক
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে চার বছরের শিশুকে যৌননিপীড়নের অভিযোগে চার সন্তানের জনককে আটক করেছে পুলিশ। শুক্রবার উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মুশরত ধুলিয়া মালিপাড়া থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ মিঠু (৩৫) ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বাড়ির পাশে গ্রামের দিনমজুর পত্তম চন্দ্র রায়ের শিশুকন্যাকে নিজ বাড়িতে ডেকে নিয়ে যৌননিপীড়ন করে মোহাম্মদ মিঠু। পরে শিশুটি বাড়িতে গিয়ে বাবা-মাকে ঘটনা খুলে বলে। এদিকে শিশুটির বাবা একজন রাজনৈতিক নেতার সহযোগিতায় সৈয়দপুর থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সঙ্গীয় ফোর্সসহ পৌঁছে ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে মিঠুকে আটক করে থানায় নিয়ে আসে। অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিঠু ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ব্যাপারে ওই শিশুর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
রংপুরে মুক্তিযোদ্ধাদের
মাঝে কম্বল বিতরণ
রংপুর অফিস রংপুর জেলার মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের মাঝে শনিবার শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট। জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব প্রধান অতিথি থেকে মুক্তিযোদ্ধাদের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা, মতিয়ার রহমান, সহকারী কমান্ডার (সাংগঠনিক) আতিয়ার রহমানসহ মহানগর ও সদর ইউনিটের নেতারা উপস্থিত ছিলেন।
বিজয়নগরে আওয়ামী
লীগের বর্ধিত সভা
বিজয়নগর (ব্রাহ্মণাবড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে শনিবার বিষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিষ্ণপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শামছুল ইসলাম মাষ্টার, ইউপি সদস্য হুমায়ন কবির, হানিফ মিয়া প্রমুখ। সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাটট্রিক বিজয়ী হয়ে ৪র্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল হয়।
ডোমারে শীতার্তদের
মাঝে কম্বল বিতরণ
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলায় গরিব দুস্থ তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ডোমার পৌর মেয়রের বাসভবন চত্বরে এ কম্বল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর হতে প্রাপ্ত কম্বল পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন। এ সময় প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, সামছুল আলম, আক্তারুজ্জামান সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে
চরফ্যাশনে দোয়া মোনাজাত
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার বাদ জোহর দোয়া মোনাজাত হয়েছে। চরফ্যাশন খাসমহল জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মোনাজাতে স্থানীয় সংসদ সদস্য পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ভিপিসহ দলীয় নেতা-কর্মী এবং সমর্থকরা অংশ নেন।
মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি
ও বাইসাইকেল বিতরণ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা মাদারগঞ্জ উপজেলার প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান বালিজুড়ি এফ, এম উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৮টি বাইসাইকেল ও ১০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। এই উপহারগুলো প্রদান করেন মাদারগঞ্জ উপজেলার কৃতী সন্তান চট্টগ্রাম মহানগর পুলিশের ডিআইজি মাহবুবর রহমান রিপন। স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি তার পিতা ও মাতার নামে প্রতিষ্ঠিত মোজাম্মেল মমতাজ সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এই বৃত্তি ও উপহার প্রদান করেন। এ সময় মাদারগঞ্জ উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, বালিজুড়ি এফ, এম উচ্চ বিদ্যালয় সভাপতি আতাউর রহমান তালুকদার, প্রধান শিক্ষক আ. হাই বুলুসহ অনেকে বক্তব্য রাখেন।
মহেশপুরে ফেনসিডিল উদ্ধার
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুরে শুক্রবার অভিযান চালিয়ে ২৮০ বোতল ভাতরীয় ফেনসিডিল উদ্ধার করেছে ৫৮ বিজিবির টহল দল। গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির অধীনস্ত রাজাপুর বিওপির টহল দল অভিযান চালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ৭২/১-এস এর আনুমানিক ১০০ গজের মধ্যে ২৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ১২ হাজার টাকা।
০
