পাটের তৈরি সোনালি ব্যাগের উত্পাদন ও ব্যবহার নিশ্চিত করুন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৪৭

পাটের তৈরি সোনালি ব্যাগ দু-তিন মাসে পচে যায়। কিন্তু পলিথিনের তৈরি ব্যাগ দু শ বছরেও পচে না। পাটের তৈরি সোনালি ব্যাগের দাম একটু বেশি হলেও সরকার ভর্তুকি দিয়ে এর দ্রুত উত্পাদন ও ব্যবহারের পদক্ষেপ গ্রহণ করলে পরিবেশদূষণ রোধে কার্যকর সুফল পাওয়া যাবে। ড্রেন, নালা, নর্দমা, খাল, জলাশয় ইত্যাদিতে যত্রতত্র পলিথিন ছুড়ে ফেলার ফলে জলাবদ্ধতা সংকটের সমাধান অত্যন্ত ব্যয়বহুল ও দুরূহ হয়ে পড়েছে। এছাড়া পলিথিনের ব্যাগ মাটির উর্বরতা নষ্ট করছে। এমনিতে জনবহুল বাংলাদেশে আবাদি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে। একদিকে পলিথিনের ব্যাগ তৈরির কারখানাগুলিতে পলিথিনের উত্পাদন বন্ধ করে পাটের তৈরি সোনালি ব্যাগ উত্পাদনের জন্য প্রণোদনা দিতে হবে, অন্যদিকে পলিথিনের ব্যাগ যারা আইন অমান্য করে উত্পাদন অব্যাহত রেখেছে তাদের বিরুদ্ধে গ্রহণ করতে হবে কঠোর আইনি ব্যবস্থা।

 আব্বাসউদ্দিন আহমদ

 ধোপাদীঘির দক্ষিণ পাড়, সিলেট ৩১০০