উইঘুর মুসলিমইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞায় ১১ চীনা কোম্পানি

আপডেট : ২২ জুলাই ২০২০, ০০:৫২

উইঘুর মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগে চীনের ১১টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ঐ প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। সোমবার মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। জোরপূর্বক শ্রমদানে বাধ্য করায় চ্যাংজি এসকুয়েল টেক্সটাইল, হেফেই বিটল্যান্ড ইনফরফেশন টেকনোলজি, হেফেই মেইলিং, হেতিয়ান হাওলিন হেয়ার অ্যাক্সেসোরিজ, হেতিয়ান তাইদা অ্যাপারেল, কেটিকে গ্রুপ, নানজিং সিনার্জি টেক্সটাইলস, ন্যানচ্যাং ও ফিল্ম টেক এবং তানিউয়ান টেকনোলজির ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে একই কারণে চীনের চার কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল যুক্তরাষ্ট্র। —নিউ ইয়র্ক টাইমস