হেফাজতের আমির আহমদ শফী হাসপাতালে

আপডেট : ২২ জুলাই ২০২০, ০১:২৪

হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পুত্র ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানি জানিয়েছেন, নিয়মিত চেকআপের জন্য হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাকে ভর্তির পরামর্শ দেন। তার শারীরিক অবস্থা এখন স্বাভাবিক আছে। গতকাল মঙ্গলবার দুপুরে শাহ আহমদ শফীকে চমেক হাসপাতালে আনার পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ফুসফুসের জটিলতা নিয়ে গত ৭ জুন থেকে এক সপ্তাহ চমেক হাসপাতালে ছিলেন আহমদ শফী। এছাড়া গত ১১ এপ্রিল অসুস্থ হয়ে ১৫ দিন ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

ইত্তেফাক এসি