করোনা ভাইরাস উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার সকালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিতাই চন্দ্র মণ্ডলের ছেলে সুভাষ চন্দ্র মণ্ডল (৬৫) ও দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর(৫০)।
আরও পড়ুন: মিরপুরে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ভবতোষ কুমার মন্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালের আইসোলেশন (২) এ ভর্তি হন আব্দুর রহমান। বুধবার ভোর ৪টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় হাসপাতালের আইসিইউতে ভার্ত হন সুভাষ মণ্ডল। রাত ১২টার দিকে তিনি মারা যান। একইভাবে আলকার কবীরকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। তাদের বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানান তিনি।
ইত্তেফাক/এএএম
