ঈদুল আজহাকে সামনে রেখে বেশ কিছু নাটক-টেলিছবির শুটিং করেছেন জাহিদ হাসান। এর মধ্যে একটি টেলিছবি হলো ‘জলে কুমির ডাঙায় বাঘ’। ফেরারী ফরহাদের রচনায় এটি পরিচালনা করেছেন রাশেদ বিপ্লব। টেলিছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। এতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, স্বাধীন খশরু, সোহেল খান, ম ম মোরশেদ, আরমান পারভেজ মুরাদ, মুনিরা মিঠু, ঈশানা, পুতুল, লবাণী, নিশি খান প্রমুখ। এতে অভিনয় প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, আমরা শিল্পীরা হচ্ছি নরম কাদামাটি; যে কারিগর যেমন বানাবে আমরা ঠিক তেমন রূপ নিবো। ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’ মজার একটি টেলিছবি। আশা করি সবার ভালো লাগবে এটি।
নির্মাতা রাশেদ বিপ্লব বলেন, গতানুগতিক গল্পের বাইরেও আমাদের অনেক গল্প আছে। তেমনই একটি গল্পের টেলিছবি ‘জলে কুমির ডাঙ্গায় বাঘ’। চেষ্টা করেছি এমনভাবে গল্প বলতে যাতে দর্শক নির্মল বিনোদনের সঙ্গে ম্যাসেজও পায়।’
টেলিছবিটি ঈদের দিন দুপুর আড়াইটায় চ্যানেল আইতে প্রচার হবে।
