দেশের রপ্তানিখাত তথা সামষ্টিক অর্থনীতিতে বিনিময় হার কীভাবে প্রভাব ফেলতে পারে— তা নিয়ে গতকাল শনিবার ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি কোর্সের সমন্বয়কারী ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী খলীকুজ্জমান আহমদ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের হিউস্টন ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ড. আনিসুল এম ইসলাম। এ সময় সহকারী অধ্যাপক রেহানা পারভীনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
—প্রেস বিজ্ঞপ্তি
