জার্মানির বেকারত্ব হার সর্বনিম্ন পর্যায়ে

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

বিদায়ী ২০১৮ সালে ইউরোপের শিল্পন্নত দেশ জার্মানীর বেকারত্বের হার সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান হয়েছে দেশটিতে। বর্তমানে দেশটিতে বেকারত্বের হার ৫ শতাংশে নেমেছে যা ১৯৯০ সালের পর সর্বনিম্ন। ২০১৭ সাল থেকেই বেকারত্বের হার দ্রুত কমতে থাকে। সেসময় ৫ দশমিক ২ শতাংশ বেকারত্ব ছিলো যা ওই সময়ে সর্বনিম্ন ছিলো। শ্রমবাজার পরিস্থিতির উন্নয়নে দেশটিতে বেকারত্বের হার দ্রুত কমেছে। এর পরেও দেশটির শ্রমিকের চাহিদা উচ্চ পর্যায়ে রয়েছে।