রঙ্গরস

আপডেট : ১৪ নভেম্বর ২০১৮, ২০:০৪

অনিদ্রায় ভুগে-ভুগে প্রায় উন্মাদ বন্ধুকে দেখে অন্য বন্ধু বলল, এ কী হাল হয়েছে তোমার!

: কী করব, কিছুতেই যে ঘুম আসে না।

: ডাক্তার কী বলেন?

: আর ডাক্তার—তাদের কথায় কি না করেছি। গাদা-গাদা বড়ি গিলেছি, গরম দুধ খেয়েছি, হটবাথ নিয়েছি, কিছুই হয়নি।

: আচ্ছা সেই পুরনো ওষুধ, ভেড়া গোনা, ওটা করে দেখেছ।

: ভালো কথা মনে করিয়েছ। আজই আমি শুয়ে-শুয়ে ভেড়া গুনব।

পরদিন দেখা হতেই বন্ধুকে জিজ্ঞেস করল, কী, ফল পেয়েছ?

: না রে ভাই! দু’ হাজার ভেড়া গুনেও যখন ক্লান্ত হলাম না তখন ভেড়া জবাই করে চামড়া  ছাড়াতে লাগলাম। সেই চামড়া দিয়ে দু’ হাজার ওভারকোট বানালাম। কিন্তু তারপরই মাথাটা গরম হয়ে গেল—এই দু’ হাজার ওভারকোটের লাইনিঙের কাপড় পাব কোথায়? আর তা ভাবতে-ভাবতেই ভোর হয়ে গেল। ঘুমাতে পারলাম না।

 

 

জ্যোতিষী : চিন্তা করবেন না, খুব শিগগিরই আপনার স্ত্রীর মৃত্যুযোগ আছে।

যুবক : এবার বলুন, ধরা পড়ব কি না।