ইত্তেফাক রিপোর্ট
নোয়াখালীর সুবর্ণচরে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের নেতৃবৃন্দ। তারা বলেছেন, এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দেশে নারীরা নিরাপদে চলাচল করতে পারবে না। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে তারা এ দাবি জানান।
এসময় বক্তব্য দেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, সাধারণ সম্পাদক শম্পা বসু, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য নূরজাহান বেগম, প্রীতিলতা প্রমুখ। এদিকে এ ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।
