ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি মজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিপুল বিজয় উপলক্ষে গতকাল দৈনিক ইত্তেফাক অফিসে কেক কাটা হয়। পরে নিক্সন চৌধুরী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় পানিসম্পদ মন্ত্রী ও জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি, ইত্তেফাকের প্রকাশক ও কার্যনির্বাহী পরিচালক এবং নিক্সন চৌধুরীর সহধর্মিণী তারিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন —ইত্তেফাক