মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪১

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:২৫

ইত্তেফাক রিপোর্ট

মাদকদ্রব্যসহ ৪১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে ডিএমপি সূত্র জানিয়েছে।

সূত্র আরো জানায়, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালায়। এসময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ১৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৪৫ পুরিয়া হেরোইন, ১০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা রুজু হয়েছে।