ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩৯তম জাতীয় সমাবেশ এর উদ্বোধন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:২৫

শনিবার বাংলাদেশ আনসার-ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও বাহিনীর ৩৯তম জাতীয় সমাবেশ-২০১৯ এর উদ্বোধন করা হয়। মহাপরিচালক, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন এবং উদ্বোধনী বক্তব্য রাখেন। এছাড়া এ উপলক্ষে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। উক্ত অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম আসিফ ইকবাল, সকল উপ-মহাপরিচালক, রেঞ্জ পরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সারাদেশ থেকে সমাবেশে আগত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, ব্যাটালিয়ন আনসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।- প্রেস বিজ্ঞপ্তি