দত্তপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ঢাকাস্থ শিবচর উপজেলার সমিতির সাধারণ সম্পাদক এসএম লোকমান হোসেন মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি।
এস এম লোকমান হোসেন মোল্লা ঢাকার গ্রীন লাইফ হসপিটাল এ চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শোকবার্তায় চিফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ইত্তেফাক/এএম
