কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৩০

g বরিশাল অফিস

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সিদ্দিক বাজার (নাপতারহাট) এলাকাধীন কীর্তনখোলা নদী থেকে এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়দের সহযোগিতায় মহানগরীর বন্দর থানা পুলিশ লাশটি উদ্ধার করে। বন্দর থানা পুলিশের এসআই সবুর জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেছেন। নাম পরিচয় না জানা গেলেও মৃত উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে। তিনি বলেন, লাশটি’র গায়ে ব্লু রং এর টি-শার্ট, পরনে জিন্স প্যান্ট ও হাতে তিনটি আংটি রয়েছে। অবশ্য লাশের শরীরে তেমন কোনো আঘাত দৃশ্যমান নেই।