কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ -এ প্রফেসর ড. নজরুল ইসলাম উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন। সম্প্রতি ইউনিভার্সিটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ওয়েলকাম সেরিমনি’তে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাহ্ফুজুল ইসলাম নব নিযুক্ত উপ-উপাচার্যকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ যোগদানের আগে ড. ইসলাম বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা ও শিক্ষাপ্রতিসমানে শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ব্র্যাক, নর্থ-সাউথ ইউনিভার্সিটি ও খুলনা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে এবং ইস্ট-ওয়েস্ট, ইস্টার্ন ও উত্তরা ইউনিভার্সিটিতে ডিন ও অধ্যাপক হিসেবে কাজ করেছেন।
