বরগুনার পাথরঘাটার হরিনঘাটা পর্যটন কেন্দ্র থেকে চারটি একনালা বন্দুক ও গোলাবারুদসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরিঘাটা পর্যটন কেন্দ্রর পাঁচতলা ওয়াচ টাওয়ারের নিচ থেকে রিপন বাহিনীর দুই সদস্য চারটি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি ছুড়ি উদ্ধার করা হয়।
আটকরা হলেন, পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের মহসিনের ছেলে রিয়াজ (২৩) ও একই গ্রামের মন্নানের ছেলে রাজু (২৫)।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বেগুনি রঙের ধানের চাষ
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদী হাসান বলেন, গোপন সংবাদে জানতে পারি হরিনঘাটা পর্যটন কেন্দ্রে রিপন বাহিনীর লোকজন সাগরে ডাকাতি করার জন্য পূর্ব প্রস্ততির বৈঠক করছে। এমন সংবাদে কোস্টগার্ডের একটি দল পর্যটন কেন্দ্রে অবস্থান নেয়। এ সমায় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। পরে কোস্টগার্ড পাল্টা গুলি ছুড়লে বনের মধ্য দৌড়ে পালানো সমায় দুজনকে অস্ত্রসহ আটক করা হয়। বাকিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। আটকরা রিপন বাহিনীর সদস্য। তাদের বিরুদ্ধে কোস্টগার্ড বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করবে।
ইত্তেফাক/এসি
