দামড়হুদায় সেপটিক ট্যাংকে নেমে নারী-পুরুষের মৃত্যু

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:২৮

দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী ইশাদুল হকের মেয়ে আসমা খাতুন (১৮) ও একই প্রতিষ্ঠানের কর্মচারী হাসিবুল ইসলাম (২২) সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দর্শনা ফায়ার সার্ভিস ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা উদ্ধার চেষ্টা চালায়।

জানা গেছে, মুদি ব্যবসায়ী ইশাদুল হক বাজার সংলগ্ন বাড়িতে নতুন সেপটিক ট্যাংক নির্মাণ করেন। গত দুদিনের বৃষ্টিতে ট্যাংক ভর্তি হয়ে যাওয়ায় তার মেয়ে আসমা পানি পরিস্কার করতে নীচে নামে। ট্যাংকিতে নেমে আর উঠছে না দেখে তাকে তুলতে নীচে নামে দোকানে থাকা কর্মচারী হাসিবুল ইসলাম। তাদের দুজনেরই সাড়া না পেয়ে দর্শনা ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পর তাদের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা বলেছেন ট্যাংকে বিষাক্ত গ্যাস তৈরী হয়ে অক্সিজেন ঘাটতির কারণেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো: মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ইত্তেফাক/আরকেজি