জাতীয় উদ্যানে পিকনিকে গিয়ে হঠাত্ করেই বিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মন খারাপ থাকায় কাউকে কিছু না বলে পিকনিক স্পট থেকে সোজা উত্তরে বনের দিকে ঢুকে গেল। চার কিলোমিটার যাওয়ার পর বিনা বামে মোড় নিয়ে আরো তিন কিলোমিটার সামনে এগিয়ে লেকের পাড়ে চুপচাপ বসে রইল। দুপুরের খাবার সময় খোঁজা শুরু হলো। সেই লেকের পাড়ে তাকে পাওয়া গেল।
প্রশ্ন হচ্ছে, পিকনিক স্পট থেকে লেকের পাড়ের দূরত্ব কত?
উত্তর আগামীকাল
গতকালের ব্রেন গেমের উত্তর :
রফিক মঙ্গলবারে এবং তৌফিক বুধবারে জন্মগ্রহণ করেছিল। (এখানে প্রত্যেকের নাম ইংরেজি Alphabet অনুযায়ী সাজানো)
