শোক সংবাদ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৩১

অর্ণব বসাক (শুভ)

চট্টগ্রামের রাউজান উপজেলার মহামুনি পাহাড়তলী গ্রামের অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা অমর বসাকের প্রথম পুত্র অর্ণব বসাক শুভ (২৩) গত বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি পিতা, মাতা, এক ভাই ও এক বোন রেখে গেছেন। ওইদিন সন্ধ্যায় পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার পারলৌকিক ক্রিয়া আগামী ২ ফেব্রুয়ারি পাহাড়তলী গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। 

ডা. কাজী রবিউল হক

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. কাজী রবিউল হক (৭৯) গতকাল শনিবার দুপুরে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ এশা ঢাকার মহম্মদপুরের জাপান গার্ডেন সিটিতে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আজ রবিবার বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা শেষে যশোর কারবালা গোরস্থানে দাফন করা হবে। রাজনৈতিক কারণে অসংখ্যবার তাকে কারাবরণ এবং দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছে। ৮ ও ৯ নং সেক্টরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের যৌথবাহিনীর কমান্ডার ছিলেন।

মো. বশির আহমদ সওদাগর

নগরীর পাঠানটুলীর প্রয়াত নুরুল ইসলাম সওদাগর বাড়ীর মো. জাফর আহমদের পুত্র মো. বশির আহমদ সওদাগর (৩৫) গত শুক্রবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। গতকাল শনিবার পাঠানটুলী গায়েবী জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে আহলা দরবার শরীফের শাহাজাদা মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।