এই দানা, জল। ভাব, গোলাপ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১৯:৫৫

ফারুক আফিনদী

(অকাল  প্রয়াত বন্ধু মো. আতিকুর রহমানকে)

 

কেমন বেগে ফুরায়

আউল হতে হতে

একটা টান মেরে চলে যাবে

কোন দিন!                       

                        — সুস্বাদু দানা, পানি। ভাব, গোলাপ

 

বর্ষা যেমনে যায় দাগ রেখে, ভাঙা কবরের মতো

পড়ে থাকে পুবচকের খাল, ভোরে— সূর্যোদয়ের নিচে—