গাইবান্ধায় বিপৎসীমার ওপরে ব্রহ্মপুত্র ঘাঘট করোতোয়া

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:২৫

গাইবান্ধায় বিভিন্ন নদনদীর পানি বেড়েই চলেছে। টানা বন্যা ও গত কয়েক দিনের বৃষ্টিতে দুর্ভোগে গাইবান্ধায় বন্যার্ত মানুষগুলো। 

এদিকে এদিকে করতোয়া নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যার পানিতে বসতবাড়ি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, গাইবান্ধায় ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ১৬ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার, ঘাঘট নদীর পানি ১৫ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৬৬ সেন্টিমিটার ও করতোয়া নদীর  পানি ৪০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তায় পানি বাড়লেও এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। 

আরও পড়ুন: জামালপুরে বেড়েই চলেছে যমুনা ব্রহ্মপুত্রের পানি

তিনি আরও বলেন, দফায় দফায় বৃষ্টির কারণে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। এ কারণে এবার বন্যা র্দীঘস্থায়ী হচ্ছে। 

ইত্তেফাক/এসি