দর্শনায় বেগুনি রঙের ধান চাষ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৬

দর্শনা থানাধীন দোস্ত গ্রামে এক বিঘা জমিতে বেগুনি রঙের ধান চাষ করা হয়েছে। ২৭টি ধান বীজ থেকে পর্যায়ক্রমে বীজ তৈরি করে ধান চাষ করেছেন চাষি ছাদেক আলী। ছাদেক আলী জানান, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে এক বিঘা জমিতে ধান লাগিয়েছিলাম। যদিও এখনো ধান পেকে ঘরে আসতে ভাদ্র মাস লেগে যাবে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী হাসান বলেন, ঝিনাইদহ এবং রংপুর এলাকায় চাষ হচ্ছে। এ জেলাতে কতটুকু বেগুনি রঙের ধান চাষ হয়েছে এমন কোনো তথ্য জানা নেই। শখেরবশে কেউ লাগাতে পারে।