সদরপুরে গরু বিক্রি না হওয়ায় দুশ্চিন্তায় খামারিরা

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫০

একদিকে বন্যা অন্যদিকে মহামারি করোনা ভাইরাসের কারণে বিপাকে চরাঞ্চলসহ সদরপুর উপজেলার বিভিন্ন গরুর খামারিরা। কোরবানির ঈদকে সামনে রেখে প্রতি বছরের মতো খামারে পালন করা পশু নিয়ে লোকসানের আশঙ্কা করছেন তারা। বর্তমান পরিস্থিতিতে গরুর সঠিক দাম না পাওয়ার আশঙ্কা করছে খামারি মালিকরা। কিন্তু এ বছর মহামারি করোনা ও বন্যার কারণে বাইরে থেকে কোনো ব্যবসায়ীর দেখা মেলেনি, তাই খামারিরা এসব গরুর তেমন কোনো দাম পাচ্ছে না। ফলে ক্ষতির আশঙ্কায় আছে তারা। ঢেউখালী ইউনিয়নের ইউসুফ মুন্সি কান্দি গ্রামের গরু খামারির মালিক সামাদ মুন্সি জানান, হঠাত্ বন্যার পানি বাড়িতে ঢোকায় আমরা বাড়িঘর ছেড়ে গরু-ছাগল নিয়ে উঁচু রাস্তায় আশ্রয় নিয়েছি।

লোহাগাড়ায় জমে ওঠেনি পশুর হাট   

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, লোহাগাড়া উপজেলার একমাত্র পশুর বাজার বসে পদুয়া তেওয়ারী হাটে। করোনার এই সময়ে এই হাট জমে ওঠেনি। করোনার এই সময়ে হাটটির পশুর বাজার বসলেও তেমন পশুও নেই এবং ক্রেতাও নেই। ফলে দুশ্চিন্তায় রয়েছে ইজারাদার।