রংপুর জেলার ৭৫০জন মুক্তিযোদ্ধার চেক প্রদান 

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২৩:৩৫

রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে রংপুর মহানগর ও ৮ উপজেলার মোট ৭৫০ জন মুক্তযোদ্ধাদের মধ্যে প্রায় ৩৪ লাখ টাকা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। গত বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডাদের নিজস্ব উদ্যোগে রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন এবং মানচিত্র কর্মাশিয়াল মার্কেটের অর্জিক অর্থ থেকে রংপুর মহানগর ও ৮ উপজেলার মুক্তযোদ্ধাদের মাঝে এ আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি থেকে প্রত্যেক মুক্তিযোদ্ধার হাতে সাড়ে ৪ হাজার টাকার চেক তুলে অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রংপুর জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোছাদ্দেক হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, গোলাম মোস্তফা, হাজী আতিয়ার রহমান, মাহাবুবর রহামান, আকবর হোসেনসহ জেলা ও মহানগরের মুক্তিযোদ্ধারা। 

ইত্তেফাক/আরকেজি