জাতীয় সংসদের চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরীর নির্দেশে চরাঞ্চলের বন্যাকবলিত প্রায় ১ হাজার ২০০ মানুষের জন্য রান্না করে খাবার নিয়ে গেলেন শিবচর থানার অফিসার ইনচার্জ ওসি আবুল কালাম আজাদ ও তার টিম। গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী কাঁঠালবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. সজীব হাওলাদারের সহযোগিতায় বন্দরখোলা ও চরজানাজাত ইউনিয়নে হাঁটুপানিতে নেমে বন্যাকবলিত মানুষের মধ্যে এসব খাবার পৌঁছে দেন ওসি। এ সময় উপজেলা যুবলীগের সভাপতি ও চার ইউনিয়নের সেক্টর কমান্ডার ইলিয়াস পাশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও তিন ইউনিয়নের সেক্টর কমান্ডার খায়রুজ্জামান খান, মাদারীপুর জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি ও সেক্টর কমান্ডার আকরাম খান, সাংবাদিক প্রণব কুমার সাহা অপূর্বসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
