কুমেক হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৬:০০

কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা ভাইরাসের (কোভিড-১৯) উপসর্গ নিয়ে নারীসহ আরও তিনজন মারা গেছেন। গত ২৪ ঘন্টায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। শুক্রবার কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি আরও জানান, করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় কুমেক হাসপাতালের আইসিইউতে তিনজন মারা গেছেন। তারা হলেন, কুমিল্লা আদর্শ সদর উপজেলার সায়েদ আলীর ছেলে আবু তাহের (৭০), দাউদকান্দি উপজেলার ইউনুছ আলীর ছেলে নূর আহম্মেদ (৬৫) ও দেবিদ্বার উপজেলার আবুল কাশেমের মেয়ে হনুফা বেগম (৪০)। এ পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট ২৫৫ জন মারা গেছেন।

ইত্তেফাক/এএম