জামালপুরের মেলান্দহে আবারো বন্যার পানি বৃদ্ধি শুরু হয়েছে। প্রায় ২০দিন যাবৎ বন্যার পানিতে ১১টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
এছাড়া, বন্যার্ত মানুষ গবাদি পশু নিয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠান এবং উঁচু স্থানে নিরাপদ আশ্রয় নিয়েছে। বানভাসিরা চাহিদা মাফিক ত্রাণ না পেয়ে অতিকষ্টে দিন অতিবাহিত করছেন। অপরদিকে দুর্গতদের ভিজিএফ’র চাল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ ওঠেছে।
পিআইও আ. রাজ্জাক জানান, অনিয়ম রোধে উপজেলা প্রশাসন চেয়ারম্যানদের সতর্কবার্তা প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমএএম
