বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় মো. মাজেদ নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার খানপুর ইউনিয়নের ভিমজামি পশ্চিম এলাকায় এ অভিযান পরিচালনা করেণ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। এ সময় জরিমানা করা হয় এবং বালু তোলঅয় ব্যবহৃত যন্ত্রপাতি ধ্বংস করা হয়।
আরও পড়ুন: আজ বাঙালির মহানায়ক উত্তমকুমারের মৃত্যুবার্ষিকী
নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ জানান, গোপন খবরে শেরপুর থানা এসআই আফজাল হোসেন ও সংঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালানো হয়। পরে মুসলেকা নেওয়া হয়।
ইত্তেফাক/এসি
