ইসলামপুরে বন্যার্তদের মধ্যে জাতীয় পার্টির ত্রাণ বিতরণ

আপডেট : ২৪ জুলাই ২০২০, ২১:৫২

জাতীয় পার্টি জামালপুর জেলা শাখার উদ্যোগে ইসলামপুরে ত্রাণ বিতরণ করা হয়েছে। শুক্রবার চিনাড়–লী, বেলগাছা, কুলকান্দি ইউনিয়নের সাতশ বন্যার্ত পরিবারের মধ্যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখা আহ্বায়ক মোস্তফা আল-মাহমুদ ত্রাণ সামগ্রী প্যাকেট বিতরণ করেন। 

আরও পড়ুন: টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ দুই ইয়াবা কারবারি নিহত

এ সময় জাতীয় পার্টি কেন্দ্রীয় সদস্য আনোয়ার হোসেন, জেলা শাখা সেক্রেটারি জাকির হোসেন খান, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফি, যুব সংহতি সভাপতি এড.আনিছুর রহমান মানিক, উপজেলা শাখা সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান বিপু, পৌর আহ্বায়ক তারা মিয়া, যুগ্ম আহবায়ক খোরশেদ আলমসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসি