মেধাবী মুখ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০০:৩১

হুমায়রা জাহান আয়শা

হুমায়রা জাহান আয়শা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা মোঃ হারুন-অর রশিদ হাওলাদার জাতীয় পার্টি জেপি’র যুব সংগঠন জাতীয় যুব সংহতি তেজগাঁও থানার সাধারণ সম্পাদক ও কাওরান বাজারের একজন ব্যবসায়ী। হুমায়রা সকলের দোয়া প্রার্থী।

নুসরাত জাহান তাহিয়া

নুসরাত জাহান তাহিয়া রাজধানীর হযরত আয়শা (রা:) একাডেমী বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে মো: সোহেল পারভেজ ও নাজমুন নাহারের মেয়ে।

প্রথমা চক্রবর্ত্তী

প্রথমা চক্রবর্ত্তী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় মানিকগঞ্জের সিঙ্গাইর সদর স্কলারস টিউটোরিয়াল থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবা দৈনিক ইত্তেফাক সিঙ্গাইর সংবাদদাতা ও বাংলাদেশ সাংবাদিক সমিতির মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী। মা মীরা চক্রবর্ত্তী ঐ স্কুলের শিক্ষিকা।

সুমাইয়া তাসনিম

সুমাইয়া তাসনিম ঢাকার শেরে বাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। সে নোয়াখালী জেলার চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার চাটখিল ও সোনাইমুড়ি সংবাদদাতা শোয়েব হোসেন ভুলু এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার শামসুন্নাহারের মেয়ে।

ওসমান ইবনে নূর

ওসমান ইবনে নূর ঢাকার মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ (বালক মূল শাখা) থেকে ২০১৮ইং সালে প্রাথমিক সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। ওসমান ডাচ বাংলা ব্যাংক, জসীম উদ্দীন রোড, ঢাকার উত্তরা শাখার সিনিয়র অফিসার মোহাঃ নূর করিম এবং ঢাকার মিরপুরে পাইকপাড়ার মডেল একাডেমির ইংরেজি বিষয়ের শিক্ষিকা মাসুদা বেগমের একমাত্র পুত্র। সে ভবিষ্যতে প্রকৌশলী হতে চায়।