বন‌্যার পানিতে মাছ ধরতে গিয়ে এক ব‌্যক্তির মৃত‌্যু

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০১:২০

টাঙ্গাইলের বন‌্যার পা‌নিতে পড়ে শাজাহান শেখ (৫২) নামের এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার গো‌বিন্দাসী ইউ‌নিয়নের কয়েড়া ফ‌কির কেল্লা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত রহমুদ্দিন শেখের ছেলে। 

স্থানীয়রা জানান, উপজেলার কয়েড়া গ্রামের শাজাহান শেখ বেশ কিছু‌দিন ধ‌রে অসুস্থ‌ ছিলেন। বা‌ড়ির পা‌শে নদীর পা‌নি আসায় তি‌নি জাল নি‌য়ে মাছ ধরতে যা‌চ্ছিলেন। এসময় তি‌নি যাওয়ার প‌থে হঠাৎ করে পুকুরে পড়ে মারা যান।

ইত্তেফাক/কেকে