রাণীশংকৈলে ফেনসিডিলসহ গ্রেফতার ২ 

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০১:৪৯

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার রামপুর বাজারে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে ৪২২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।  

গ্রেফতারকৃতরা হলেন, পাশ্ববর্তী হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁও গ্রামের এস্তাব আলীর ছেলে নওশাদ আলী (২৪) এবং একই গ্রামের সায়েব আলীর ছেলে মর্তুজা (২২)।

র‍্যাব ঐ রাতেই গ্রেফতারকৃতদের রাণীশংকৈল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

দিনাজপুর র‍্যাব-১৩ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মামুন মাদকসহ দুই মাদক কারবারি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে শুক্রবার সকালে ঠাকুরগাও জেলহাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/কেকে