রাউজানে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকৃতরা হলেন মো. সুফিয়ান (২৬) ও রিদোয়ান আবেদীন (৩০)। উভয়ের গহিরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দলই নগর এলাকার বাসিন্দা।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গহিরায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন এই তথ্য নিশ্চিত করেন।
র্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. মুশফিকুর রহমান জানান, আটক দুইজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইত্তেফাক/কেকে
