নড়াইলে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে সর্বোচ্চ ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আবদুল মোমেন। এর মধ্যে নড়াইল সদর উপজেলায় ৩৮জন এবং কালিয়া উপজেলায় ২জনের করোনা শনাক্ত হয়েছে।
তিনি বলেন, এ নিয়ে নড়াইল জেলায় এ পর্যন্ত পুলিশ সুপারসহ ২৩ পুলিশ সদস্য ও ১৩জন চিকিৎসকসহ সর্বমোট ৬২১জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০চিকিৎসকসহ ৩০২জন ইতিমধ্যে সুস্থ হয়েছেন এবং ১১জন মারা গেছেন। তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ২২জন হাসপাতালে ও অন্যদের নিজ নিজ বাসায় আইসোলেশনে রাখা হয়েছে এবং তারা সুস্থ্য আছেন।
ইত্তেফাক/আরকেজি
