টাঙ্গাইলের ভুঞাপুরে পুলিশের মহাপরিদর্শকের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ি বঙ্গবন্ধু সেতু রক্ষাগাইড বাঁধ এলাকায় ২৫০ পরিবারের মধ্যে এ ত্রাণ সামগ্রীগুলো তুলে দেন জেলা পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মীর মনির আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) শাহিনুল ইসলাম ফকির, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম, টাঙ্গাইল বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, গাবসারা ইউপি চেয়ারম্যান মনির হোসেন, গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি একরাম উদ্দীন তারা মৃধা, সাধারণ সম্পাদক দুলাল হোসেন চকদার প্রমুখ।
আরও পড়ুন: দ্বিতীয়বার প্লাজমা দিতে কুমিল্লার ৫৬ করোনা জয়ী পুলিশ ঢাকায়
বিতরণ করা খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, তেল, সাবান, শাড়ি, লুঙ্গি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
ইত্তেফাক এসি
