বন্যাদুর্গতদের ঈদ খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন আব্দুল আজিজ এমপি

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৮:৪৮

সিরাজগঞ্জের তাড়াশে বন্যাদুর্গত অসহায় মানুষের মধ্যে কোরবানীর ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। গতকাল শুক্রবার ও শনিবার তিনি মাকোরশোন, কামারশোন, বিলাকুশাবাড়ী, কুন্দইলসহ বেশ কয়েকটি প্রত্যন্ত গ্রাম ঘুরে দুই শতাধিক বাড়িতে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেন।

আরও পড়ুন: ভুঞাপু‌রে বন‌্যার্তদের পু‌লি‌শের আইজিপির ত্রাণ সহায়তা

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা ইসলাম, জাতীয় চারনেতা পরিষদের সাধারণ সম্পাদক সিরাজ সরকার প্রমুখ।

ইত্তেফাক/এসি