অস্থির করোনার সময়ে সুস্মিতা আনিসের স্বস্তির গান

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৯:৫২

বিনোদন রিপোর্ট

 

আমাদের চেনা শহরের চেনা চেহারাটাই বদলে গেছে মহামারি কোভিড ১৯-এর কারণে। নিজের দীর্ঘদিনের চেনা শহরটা ছেড়ে মানুষ চলে যাচ্ছে অন্য শহরে। শহর ছাড়ার কষ্টে ঘুম নষ্ট মানুষের। এই সময়ে জনপ্রিয় সংগীতশিল্পী সুস্মিতা আনিস তার ‘চেনা শহর’ অ্যালবামের নতুন গান ‘ঘুম হতে চাই’ নিয়ে এসেছেন তার শ্রোতাদের জন্য। সুস্মিতা আনিস জানান, ১৭ জুলাই সন্ধ্যায় গানটির মিউজিক ভিডিও রিলিজ হয়েছে তার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। রেডিও ও টেলিভিশনে একসঙ্গে গানটির অডিও পাওয়া যাচ্ছে। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের কথা লিখেছেন সুহূদ সুফিয়ান, সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার জয় সরকার। তানিম রহমান অংশুর পরিচালনায় এই গানের ভিডিওর শুটিং হয়েছে কলকাতার বিভিন্ন লোকেশনে। আর এতে মডেল হয়েছেন কলকাতার আদিল সুলতান ও কৈশম্বী চক্রবর্তী।