সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
নীলফামারীর সৈয়দপুরের হাটবাজারে ধানের ভালো দাম পাওয়ায় প্রান্তিক কৃষকদের মাঝে খুশির জোয়ার বইছে। ফলে সরকারি ধান-চাল ক্রয় কেন্দ্রে ধান বিক্রিতে আগ্রহ নেই কৃষকদের।
সৈয়দপুর সরকারি খাদ্যগুদামের কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ধান সংগ্রহের মন্দা কাটাতে বড়, মাঝারি ও ক্ষুদ্র কৃষকপ্রতি ধান বিক্রির পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে একজন কৃষককে সর্বনিম্ন তিন টন থেকে সর্বোচ্চ ছয় টন পর্যন্ত ধান বিক্রির সুবিধা দেওয়া হয়েছে।
