বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস তার স্বাতন্ত্র্য ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর করা মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। যুক্তরাজ্য সফরকালে পম্পেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে ‘চীনের কেনা লোক’ বলেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর বের হওয়ার পর গেব্রিয়েসুস এই প্রতিক্রিয়া জানালেন। জেনেভায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পম্পেওর ঐ মন্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গেব্রিয়েসুস বলেন, ‘তার (পম্পেও) মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেওয়া যায় না। এমন কথা ভিত্তিহীন।’
—তদ্রোস আধানম গেব্রিয়েসুস
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান
(সূত্র :দৈনিক ইত্তেফাক, ২৫ জুলাই ২০২০)
