ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনিবার টুইটারে ৬১ বছর বয়সি এ রাজনীতিবিদ তার ভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফল ‘পজিটিভ’ এসেছে বলে জানিয়েছেন। শিবরাজকে ভোপালের চিরাইয়ু হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন।—খবর হিন্দুস্তান টাইমসের।
শিবরাজের মন্ত্রিসভার সদস্য অরবিন্দ সিং ভাদুরিয়ার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার দুই দিন পর মুখ্যমন্ত্রীর শরীরেও প্রাণঘাতী এ ভাইরাসের অস্তিত্ব ধরা পড়ল। বিজেপি নেতা শিবরাজের সুস্থতা কামনা করেছেন মধ্যপ্রদেশের সাবেক দুই মুখ্যমন্ত্রী কমল নাথ ও উমা ভারতী।
শনিবার পর্যন্ত রাজ্যটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ২৬ হাজার ২১০ জনে দাঁড়িয়েছে। প্রাণঘাতী ভাইরাসে মধ্যপ্রদেশে ৭৯১ জনের মৃত্যুর পাশাপাশি ১৭ হাজারের বেশি সুস্থ হয়ে উঠেছেন বলেও জানিয়েছেন তারা।
