ভারতের রাজধানী দিল্লিতে কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসায় গড়ে তোলা একটি কোয়ারেন্টিন সেন্টারে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
পুলিশ জানিয়েছে, কোয়ারেন্টিন সেন্টারের ওই কিশোরী এবং ধর্ষণের দায়ে অভিযুক্ত দুই তরুণ উভয়েই করোনায় আক্রান্ত। তারা করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন সেন্টারে ভর্তি হয়েছিলেন। পরবর্তিতে অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, ১৪ বছর বয়সী ওই কিশোরী করোনা আক্রান্ত হয়ে দক্ষিণ দিল্লির ছতরপুরের বৃহত্তম কোভিড-১৯ কোয়ারেন্টিন সেন্টারে ধর্ষণ করে সেখানেই ভর্তি হয় এক ১৯ বছরের কিশোর। ওই কিশোরের এক সঙ্গীও এই ঘটনায় অভিযুক্ত। সে ধর্ষণের সময় পাহারা দিচ্ছিল এবং মোবাইল ফোনে তা ভিডিও করছিল।
গণমাধ্যমের খবরে জানা যায়, ঘটনাটি গত ১৫ই জুলাইয়ের। দক্ষিণ দিল্লির অতিরিক্ত পুলিশ কমিশনার পারভিন্দর সিং গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে অভিযোগ আসার পর প্রাথমিক তদন্ত করে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছি।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্র-তালেবান চুক্তির পরও দৈনিক ৫০ সহিংসতা আফগানিস্তানে
পুলিশের ওই কর্মকর্তা জানান, তারা বিচার বিভাগীয় হেফাজতেই আছে। কিন্তু তারা করোনায় আক্রান্ত, তাই তাদের একটি হাসপাতালে রাখা হয়েছে। ওই কিশোরীটিকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। বিবিসি।
ইত্তেফাক/আরআই
