বাড়ির ওপর ভেঙে পড়লো বিমান, নিহত ৩ 

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১২:৪৯

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাড়ির ছাদে শনিবার বিমান বিধ্বস্তের ঘটনায় তিনজন নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর মা রয়েছেন। দেশটির দমকলকর্মীরা একথা জানায়।   

স্থানীয় পুলিশ জানায়, নর্থ রাইন-ওয়েস্টফালিয়ার নগরী ওয়েসালে এ মর্মান্তিক বিমান দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ জানা যায় নি।

বাড়িটির ছাদে তৈরী করা একটি অ্যাপার্টমেন্টে ছোট আকারের এ বিমান বিধ্বস্ত হয়। এতে সেখানে আগুন ধরে যায়। অ্যাপার্টমেন্টটিতে এক নারী ও তার দুই বছর বয়সী এক শিশু বসবাস করে।

দমকলকর্মীরা জানায়, এ ঘটনায় শিশুটির মাসহ বিমানে থাকা দুই আরোহী প্রাণ হারায়। শিশুটি সামান্য আহত হয়েছে।

ইত্তেফাক/এসআর