পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় শিশুসহ নিহত ২

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১২:৫০

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাইক্রোবাস চাপায় ব্যাটারি চালিত এক রিক্সা-ভ্যান চালক ও এক শিশু নিহত এবং এক নারী আহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ী উপজেলার মহেশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহত ওই নারীকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, বগুড়া অভিমুখে যাওয়ার পথে একটি মাইক্রোবাস ওই এলাকায় একটি ব্যাটারি চালিত রিকশাভ্যানকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে রিকশাভ্যান চালক ও ওই ভ্যানের এক নারী যাত্রী তার কোলের সন্তানসহ সড়কে ছিটকে পরে। ঘটনাস্থলেই রিকশাভ্যান চালক ও শিশুটি মারা যায়। গুরুতর আহত হন ওই নারী।

তিনি আরও জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/এমআরএম