করোনায় আক্রান্ত হয়ে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আবু জাহেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি---রাজিউন)।
রবিবার দুপুর ১টায় ঢাকায় রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরো পড়ুন : কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষে ভাই-বোনসহ নিহত ৪
রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মনোয়ার হাসানাত খান জানান, মো. আবু জাহেদ করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন। তার প্রচণ্ড শ্বাসকষ্ট ছিল। তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। দুপুর ১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ইত্তেফাক/ইউবি
