কুমিল্লায় করোনা উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৬:২৩

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের ডেডিকেটেড কোভিড-১৯ করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে দুই নারীসহ তিনজন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে দুইজন এবং আইসোলেশনে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রবিবার কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. ইশতিয়াক জামান চৌধুরী এ তথ্য জানান। 

আরও পড়ুন: বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় লালমনিরহাটে বিজিবির ত্রাণ বিতরণ

তিনি জানান, মৃত তিনজন হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার মৃত খন্দকার মোখলেছের স্ত্রী বেগম লুৎফুন্নাহার (৬২), ব্রাহ্মণপাড়া উপজেলার নবীনগর গ্রামের মাহবুবুর রহমানের স্ত্রী রাশেদা বেগম (৫৫) এবং বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের মৃত আলকাছের ছেলে আবু হানিফ (৫৫)।

ইত্তেফাক/এসি