বিদ্যানন্দ ফাউন্ডেশেেনর সহযোগিতায় লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট-১৫ ব্যাটালিয়ন জেলার ধরলা ও তিস্তা নদীর তীরবর্তী বন্যা কবলিত অসহায় ও গরীব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন শুরু করেছে।
রবিবার সকালে সদর উপজেলার কুলাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্ত পাঁচশ পরিবারের মধ্যে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায় চাল, ডাল, আটা ও লবণ বিতরণের উদ্বোধন করেন রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল ইসলাম, কুলাঘাট ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলীসহ বিজিবি’র সুবেদার, নায়েক সুবেদান, এলাকার জনপ্রতিনিধি, বিজিবির সদস্য, সাংবাদিক ও সুবিধাভোগীরা।
ত্রাণ সামগ্রী বিতরনকালে রংপুর বিজিবি’র সেক্টর কমান্ডার কর্নেল আলীমুল করিম চৌধুরী দেশীয় গরু খামারীদের লাভবান করার জন্য আসন্ন কোরবানি ঈদে সীমান্ত দিয়ে ভারতীয় গরু যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে সহকলের সহযোগিতা কামনা করেন।
ইত্তেফাক/এসি
