সংসদ ভবন কমপ্লেক্সে স্পিকার চিফ হুইপের বৃক্ষরোপণ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৬:৫১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ ২০২০) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারা দেশে এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে রবিবার জাতীয় সংসদ ভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োাজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি গাছের চারা রোপণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে তিনি সংসদ ভবন কমপ্লেক্সে গাছের চারা রোপণ করেন।