গাংনীতে মুক্তিযোদ্ধা জাফর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৬:৪১

মুক্তিযোদ্ধা জাফর আলী শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ৭৫ বছর বয়সে বার্ধক্যজনিত কারণ ও জটিল রোগে ভুগে ইন্তিকাল করেছেন। (ইন্না........ রাজিউন)।

বীর মুক্তিযোদ্ধা জাফর আলীর (৭৫) দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে রবিবার সকাল সাড়ে ১০টার সময় গাংনীর চৌগাাছা কেন্দ্রীয় গোরস্থানে। সেখানে গার্ড অফ অনার শেষে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়েছে।

গাংনী থানার তদন্ত অফিসার সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বিহগলের করুণ সুরের মূর্ছনায় মুক্তিযোদ্ধা জাফর আলীকে গার্ড অফ অনার প্রদান করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল রাষ্ট্রের পক্ষে গার্ড অফ অনার প্রদান করেন।

এর আগে মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা ও জাতীয় পতাকা দিয়ে জাফর আলীর মরদেহ আচ্ছাদিত করা হয়। এ সময় গাংনী থানার তদন্ত অফিসার সাজেদুল ইসলাম, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা ও সাবেক কমান্ডার মুন্তাজ আলী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ মধ্যপাড়া পাথরখনির ভূগর্ভে পাথর চাপায় খনি শ্রমিক নিহত

এ সময় গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাবেক কমান্ডার সামসুল আলম সোনাসহ বিভিন্ন স্তরের মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন। তার ৪ ছেলে, ১ মেয়ে, নাতী নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

ইত্তেফাক/নূহু